২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    রাজনীতি

    তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে বাজিতপুরে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

    ৭ আগস্ট, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ

    বাজিতপুর (কিশোরগঞ্জ), পারুল আক্তার

    ৭ আগস্ট: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে সফল করতে বাজিতপুরে দলটির নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাজিতপুরের ঐতিহাসিক বাঁশমহল মাঠে আয়োজিত এ সভায় উপজেলা ও পৌর বিএনপি, সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় তারেক রহমানের সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    বক্তারা বলেন, কটিয়াদীতে তারেক রহমানের সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এ সফরকে কেন্দ্র করে বাজিতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিকভাবে কাজ চলছে।

    সভায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সফরকে ঘিরে সকল পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

    আলোচনা সভা শেষে তারেক রহমানের সফর সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam