২১ আগস্ট, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    রাজনীতি

    মন্ত্রিসভায় বড় রদবদল-সম্প্রসারণ,যুক্ত হচ্ছেন জোটের নেতারাও

    ২১ আগস্ট, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক

    তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্তির প্রাক্কালে আজ শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ হতে যাচ্ছে। বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথগ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    সূত্র জানায়, এবারের মন্ত্রিসভায় বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার পাশাপাশি জোটের শরিক দলের নেতাদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন সদস্যদের শপথকে কেন্দ্র করে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের জন্য তিন থেকে পাঁচটি গাড়ি, শপথের ফোল্ডার ও দাওয়াতপত্রসহ আনুষঙ্গিক ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

    মন্ত্রিসভায় নতুন করে স্থান পাওয়ার সম্ভাব্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম রয়েছে।

    এদিকে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। একই সঙ্গে আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

    মন্ত্রিসভার এই রদবদল ও সম্প্রসারণের মধ্য দিয়ে সরকারের দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam