২০ আগস্ট, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    রাজনীতি

    স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

    ১৯ আগস্ট, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক :

    সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে স্বামীর মৃত্যুর কারণে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপু মনির জন্য চার দিনের প্যারোল চাওয়া হলেও আপাতত ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

    দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুরে তার মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে যান। পরে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দেওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়েছে।

    এদিকে বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের প্যারোলের জন্য বুধবার সকাল থেকেই মুন্সীগঞ্জে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে ছুটে বেড়ান দিপাবলি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পর স্বামীর দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

    বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। স্বামীর মৃত্যুর পর তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

    উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam