২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    আশুলিয়ায় ্্ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ র‌্যাব-৬

    ১৩ মে, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    র‌্যাব-৪ এবং র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল ১২ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় যশোর জেলার মনিরামপুর থানাধীন গাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলাধীন আশুলিয়া থানার চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফারুক হোসেন (৪৪)'কে গ্রেফতার করে।

    মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় যে, ভিকটিম মৌসুমী হক (৩১) আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। ভিকটিমের স্বামী গাজীপুর একটি গার্মেন্টস কোম্পানীতে চাকুরী করার সুবাদে বেশীরভাগ সময় গাজীপুরে থাকায় ভিকটিম বাসায় একা থাকতেন। আসামি মোঃ ফারুক হোসেন দীর্ঘ দিন যাবত বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৪ এপ্রিল ২০২৪ তারিখ ভিকটিম তার ভাড়া বাসায় অবস্থানকালে আসামি মোঃ ফারুক হোসেন অতর্কিতভাবে ভিকটিমের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে এবং কু-প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে ভিকটিম রাজি না হওয়ায় তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিম মানসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলে আসামি মোঃ ফারুক হোসেন প্রতিনিয়ত কু-প্রস্তাব দিয়েই আসছিল। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

    উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। মামলার পরপরই র‌্যাবের যৌথ আভিযানিক দল উক্ত ধর্ষণকান্ডে জড়িত আসামিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम