১২ আগস্ট, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    র‍্যাব-৩-এর অভিযানে জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি

    ৩ আগস্ট, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    খিলগাঁও, গোড়ান ও মালিবাগে চাঁদাবাজি-সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ; ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

    রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩। অভিযানে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, ওয়াকিটকি সেট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    আসামী

    র‍্যাব-৩ জানায়, জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সঙ্গে আস্থা তৈরির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযানের সূত্রপাত।

    র‍্যাবের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে জিসান গ্রুপের সহযোগী হিসেবে পরিচিত মো. স্বাধীন আহমেদ রনি (৩৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার ভাড়া বাসা থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট এবং দুটি চার্জার জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসান (২৪)-কে গ্রেফতার করে র‍্যাব। তাদের শয়নকক্ষ থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি (Made in USA) পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    দ্বীতিয় আসামী

    র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং নির্মাণাধীন ভবনের ঠিকাদার ও ব্যবসায়ীদের হুমকি দিয়ে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে।

    এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

    র‍্যাব-৩ সাধারণ জনগণের দেওয়া তথ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, ভবিষ্যতেও জনসম্পৃক্ততা ও তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    গ্রেফতার তিনজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम