২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    রাজধানীর মুগদায় খণ্ডিত ব্যক্তির মরদেহের নিখোঁজ মাথাও উদ্ধার করেছে পুলিশ

    ১৮ মে, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রোববার(১৭ মে)দুপুর দেড়টার দিকে মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে বিচ্ছিন্ন মাথাটি পাওয়া যায়।

    তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় ও বয়স জানা যায়নি। উদ্ধার হওয়া মাথা ও দেহের খণ্ডিতাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    মুগদা থানার পরিদর্শক (তদন্ত)মো:জালাল উদ্দিন জানান,খবর পেয়ে মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’র বেজমেন্ট থেকে প্রথমে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। সেখানে সাতটি অংশে দেহটি পাওয়া গেলেও মাথা পাওয়া যায়নি। পরে পাশের ময়লার স্তূপে অনুসন্ধান চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং ভুঁড়ি বের হয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে এখানে ফেলে রাখা হয়।

    ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই-বাছাই করছে পুলিশ।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम