১২ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    বাগেরহাটের চিতলমারীতে শিশু হত্যার আসামী আয়েশা আক্তারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-৬

    ১৭ মে, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ১৬ মে ২০২৬ তারিখ ২০১৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর আদাবর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন এলাকায় সৎমা কর্তৃক ৩ বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা মামলার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামী আয়েশা আক্তারকে গ্রেফতার করে।

    মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি আয়েশা আক্তার (২২) ভিকটিম খাদিজা আক্তার (৩) এর সৎমা| ভিকটিম খাদিজা আক্তার এর মায়ের সাথে তার বাবার বনিবনা না হওয়ায় ভিকটিম এর বাবা ও মা এর ডিভোর্স হয়| পরবর্তীতে ভিকটিমের বাবা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ভিকটিম খাদিজা তার বাবার সাথেই থাকতে শুরু করে| ভিকটিমের সৎমা ভিকটিমের বাবার সাথে বিবাহের পর ধৃত আসামি ভিকটিমদের বাড়িতে এসে ভিকটিমকে দেখতে পেয়ে বিরক্ত বোধ করে| আসামি ভিকটিমকে সর্বদা গালমন্দ করতো| ভিকটিমের গায়ের রং কালো বিধায় ধৃত আসামি ভিকটিমকে নানা সময় গালিগালাজ করতো এবং ভিকটিমকে অন্য কোথাও চলে যেতে বলে| ভিকটিম অন্য কোথাও চলে না গেলে ধৃত আসামী ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে জানায়| পরবর্তীতে গত ০৪/০৯/২০২৪ তারিখ ভিকটিমের দাদা-দাদী ও বাবা কাজের উদ্দেশ্যে বাড়ির বাহিরে চলে গেলে শিশু শ্বাসরোধ করে হত্যা করে খাটের নিচে রেখে দেয়| ভিকটিমের বাবা তুহিন শেখ মাঠের কাজ শেষ করে আনুমানিক ১১০০ ঘটিকার সময় বাড়িতে এসে মেয়েকে খোঁজাখুজি শুরু করলে ধৃত আসামি জানায় মেয়ে কোথায় গিয়েছে সে বলতে পারে না| খোঁজাখুজির এক পর্যায়ে ধৃত আসামি আয়েশা ভিকটিমকে বাড়ির পাশের্^র পুকুরে খুঁজতে বলে| পুকুরে খোঁজাখুজির এক পর্যায়ে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে ঘরের মধ্যে খুঁজতে গিয়ে দেখে ভিকটিম খাদিজা অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে| পরিবারের লোকজন ভিকটিমকে জীবিত ভেবে চিতলমারী মা ক্লিনিকে নিলে ভিকটিমকে ডাক্তার দেখে চিতলমারী সরকারী হাসপাতালে নিতে বলে| ভিকটিমের পরিবার ভিকটিমকে ১৪২৫ ঘটিকায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানায় তাদের বাচ্চা অনেক আগেই মারা গেছে| উক্ত ঘটনার প্রেক্ষিতে বাগেরহাট জেলার চিতলমারী থানায় একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-০২, তারিখ ০৪/০৯/২০২৪)| উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-৬ এর অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক ধৃত আসামি আয়েশা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়|

    ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम