১১ আগস্ট, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ৭০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    ১১ আগস্ট, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ

    কেরানীগঞ্জ প্রতিনিধি:

    ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

    সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন—মানিকগঞ্জের সিংগাইর থানার ইরতা কাশিমপুর এলাকার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), রূপগঞ্জের রসুলপুর এলাকার মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর থানার বাইচাইল এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পক্ষিউরা এলাকার মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ পৌরসভার মনোরা এলাকার মো. এজাজ (৪০)।

    ডিবি পুলিশ জানায়, অভিযানে আব্দুল আওয়াল ঝন্টুর কাছ থেকে ২৫০ পিস, আমির হোসেন রনির কাছ থেকে ১০০ পিস, সেলিম ভান্ডারীর কাছ থেকে ১০০ পিস, মো. মান্নানের কাছ থেকে ২০০ পিস এবং মো. এজাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই প্রদীপ চন্দ্র দাস, এসআই মো. তানভীর হোসেন ভূইয়াসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৩৪, তারিখ ১১ আগস্ট ২০২৬। পরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम