১৮ আগস্ট, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    হেমায়েতপুরে ৩ বিদেশি অস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

    ১৮ আগস্ট, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    সাভারের হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকা থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ (৫০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

    র‌্যাব জানায়, গত ১৬ আগস্ট রাতে র‌্যাব-৪ ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আব্দুল হাকিম একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত। চক্রটি দেশের বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে অভিযোগ রয়েছে। উদ্ধার করা অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    র‌্যাব আরও জানায়, আব্দুল হাকিম প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। প্রায় ২৩ দিন আগে সে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

    গ্রেপ্তার আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम