২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজশাহীতে গ্রেফতার

    ৩ আগস্ট, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শরিফুল ইসলাম (৫২)কে রাজশাহীর কাশিয়াডাঙ্গী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-৫-এর যৌথ আভিযানিক দল।

    র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটের দিকে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গী থানার লিলিহল মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

    র‍্যাবের তথ্যমতে, ধৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৩৯, তারিখ: ২৯ আগস্ট ২০২০) দায়ের হয়। ওই মামলায় অতিরিক্ত দায়রা জজ আদালত-২, রাজশাহী ২০২৬ সালের ২৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার তফসিল ৭(গ) অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

    র‍্যাব আরও জানায়, মামলা দায়েরের পর থেকেই শরিফুল ইসলাম দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি নিজের নাম-পরিচয় ও বেশভূষা পরিবর্তন করে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অনুরোধের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি বিশেষ আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে এবং র‍্যাব-৫-এর সহযোগিতায় সফল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम