১২ আগস্ট, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    বিনোদন

    ​শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া

    ২৯ জুন, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ

    ​শাহনাজ শানু:

    বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক রাসেল মিয়া।​নির্বাচনী ভাবনা নিয়ে রাসেল মিয়া বলেন,শিল্পী সমিতির নির্বাচনে প্রিয় সহকর্মীদের ভোটে জয়ী হলে আমি আজীবন তাঁদের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাব। পাশাপাশি আমি এটুকু নিশ্চিত করতে পারি, শিল্পীদের ন্যায্য অধিকার কেউ হরণ করতে পারবে না ইনশাআল্লাহ, শিল্পী সমিতি হবে একটি ইনসাফের জায়গা।​নির্বাচনকে ঘিরে বর্তমানে এফডিসিতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন রাসেল মিয়া। সাধারণ শিল্পীদের মাঝেও তাঁকে নিয়ে বেশ ইতিবাচক সাড়া দেখা গেছে।

    বিনোদন রিপোর্ট

    ​এ নির্বাচনে রাসেল মিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন অভিনেতা জ্যাকী আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে জানতে চাওয়া হলে রাসেল মিয়া বেশ সৌহার্দ্যপূর্ণ মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন,জ্যাকী আলমগীর সাহেব ভালো একজন মানুষ। এফডিসিতে তাঁর দীর্ঘদিনের পথচলা এবং চলচ্চিত্রে তাঁর অনেক অবদান রয়েছে। নির্বাচনে আমি পাস করি বা আমার প্রতিদ্বন্দ্বী জ্যাকী ভাই পাস করুন-যেই আসুক না কেন, আমি খুশি। আমার মূল চাওয়া একটাই,আমরা যে-ই নির্বাচিত হই না কেন, যেন শিল্পী ও চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন হয়। আমরা সবাই যেন একটি নিটোল চলচ্চিত্র পরিবার হয়ে মিলেমিশে থাকতে পারি, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে বিএফডিসি'তে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम