৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    বিনোদন

    অভিনেতা শামস সুমন মারা গেছেন

    ৬ এপ্রিল, ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ণ

    অভিনেতা শামস সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লিহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...)।

    মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

    অভিনেতা সুজাত শিমুল জানান, নব্বই দশকের জনপ্রিয় এ অভিনেতা আজ বাসাতে একাই ছিলেন, অফিসেও যাননি। বিকেল ৫টা পর অসুস্থতাবোধ করলে শাহাদৎ হোসেনকে তার অসুস্থতার কথা জানান। শাহাদৎ তাকে হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি নিতেই শামস সুমন মারা যান।

    তিনি জানান, তার পরিবার লন্ডনে অবস্থান করায় অভিনেতার লাশ হাসপাতালের ফ্রিজিং ভ্যানে চ্যানেল আই কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তার লাশ রাজশাহীতে নেয়া হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শামস সুমন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি উপস্থাপনা ও জিংগেলে অংশ নিয়েছেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন।

    সূত্র: রাফু

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम