১২ আগস্ট, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই: জড়িতদের ধরতে ডিবির একাধিক টিম মাঠে

    Istiaque AhamedIstiaque Ahamedসাধারন
    ১২ আগস্ট, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

    বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

    তিনি বলেন, উত্তরা এলাকায় সংঘটিত বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ডিবির একাধিক টিম ইতোমধ্যে মাঠে কাজ করছে। ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    ডিবির এই কর্মকর্তা বলেন, রাজধানীতে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় গোয়েন্দা পুলিশ তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে। উত্তরা ছিনতাইয়ের ঘটনাটিও তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের অর্থ বহনকারী গাড়ির গতিরোধ করে ছিনতাইকারীরা।

    তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটির সামনে গিয়ে সেটিকে থামানোর চেষ্টা করে। একপর্যায়ে মোটরসাইকেল দিয়ে গাড়িতে ধাক্কা দেওয়া হলে চালক গাড়ি থামাতে বাধ্য হন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।

    ঘটনার পর পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে উত্তরা থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এজাহারে ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

    পেট্রোল পাম্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়মিতভাবে প্রতিদিনের বিক্রির অর্থ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নেওয়া হতো।

    তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির অর্থ পরবর্তী কর্মদিবসে জমা দেওয়া হয়। ফলে রোববার ব্যাংকে নেওয়া অর্থের পরিমাণ অন্যান্য দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। ছিনতাইয়ের দিনও বিপুল পরিমাণ টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হকের সম্পৃক্ততা রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

    তবে ছিনতাই হওয়া অর্থের মালিকানা ও প্রতিষ্ঠানের মালিকানাসংক্রান্ত বিষয় তদন্তের অংশ হিসেবে যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এদিকে বিপুল অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে ছিনতাইকারীরা অর্থ বহনের তথ্য পেল, তাদের সঙ্গে কারও যোগসাজশ ছিল কি না এবং ঘটনার পেছনে পূর্বপরিকল্পনা ছিল কি না—এসব বিষয়ও তদন্তে গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ডিবি বলছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम