২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অর্থনীতি

    ‎মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

    Md Akber hossainMd Akber hossain১৮সাধারন
    ৩ মে, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ

    ‎এম এ হোসেন :

    ‎মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের  সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে সাত মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

    ‎‎শনিবার রাত ৮টায় পুরান ঢাকার মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ রাশেদ এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্য, মকিম কাটারার সাত মার্কেটের ব্যবসায়ীসহ চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চকবাজার এলাকার গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ।

    ‎বর্নাঢ্য আয়োজনে ও পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়নের মাধ্যমে  মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেয়ার জন্য হাজী মোহাম্মদ রাশেদসহ আয়োজকদেরকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নতুন কমিটির সভাপতি মোঃ আলী ভুট্টো। এই সময় নবনির্বাচিত কমিটির সবাইকে উত্তরীয় পরিয়ে দেন সদ্য বিদায়ী কমিটি ও মকিম কাটারা সাত মার্কেটের ব্যবসায়ীরা। 

    আয়োজনকে কেন্দ্র করে মৌলভীবাজার ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ রাশেদ বলেন,  ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

    নতন কমিটি সংবর্ধনা

    ‎‎অনুষ্ঠানে সাত মার্কেটের সকল ব্যবসায়ীর পক্ষ থেকে নবনির্বাচিত কর্মকর্তাদের লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

    ‎নবনির্বাচিত সভাপতি মোঃ আলী ভুট্টো ও সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বাজারের উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং ব্যবসাবান্ধব কার্যক্রম পরিচালনায় নবনির্বাচিত কমিটি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

    ‎অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কর্মকর্তাদের সফলতা কামনা করে তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিদায়ী কমিটির সদস্যগণ।

    ‎উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, নতুন নেতৃত্ব সততা, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এনে ব্যবসায়ীদের আস্থা অর্জন করবে এটাই তাদের প্রত্যাশা।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम