১২ আগস্ট, ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অর্থনীতি

    আরসিসি কাশিনাথপুরে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

    ৮ আগস্ট, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ৮ আগস্ট শনিবার পাবনা জেলার কাশিনাথপুরের ঐতিহ্যবাহী শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ স্টাফ কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে রোটারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আইপিপি রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু এবং রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর

    উপস্থিতিতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু।

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পরিচালিত আরসিসি কাশিনাথপুর এর রিপ্রেজেন্ন্টেটিভ এবং এদ্রাকপুর কে এ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন কিরন, আরসিসি সদস্য মোঃ ফজলুর রহমান, মোঃ সাইফুল আলম খান সিহাব, এডভোকেট মোঃ শাহ আলম স্বপন খন্দকার, কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ মাহবুব হোসেন, প্রভাষক মোছাঃ জাফরুন্নাহার শেলী,প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজকর্মী মোঃ হুমায়ন কবীর ও ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন এবং মোঃ সজিব মৃধা।

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আইপিপি রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু বলেন, আমাদের এই প্রচেষ্টায় যদি প্রকৃতভাবে আদর্শবান ও মানবিক মানুষ তৈরি হয় তবেই আমাদের এই কার্যক্রম সফল হবে। তিনি এলাকার আর্থিকভাবে সচ্ছল ব্যাক্তিদেরকে নিজ নিজ এলাকায় সহযোগিতার জন্য অনুরোধ করেন।

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ বলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থী,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী,পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যায়নরত শিক্ষার্থীর শিক্ষা সহায়তা এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়, কৈটুলা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ

    আর্থিক সচ্ছলতার জন্য বিনামূল্যে ভ্যান প্রদান,

    বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন, বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम