১২ আগস্ট, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    রাজধানীর ভাটারার থেকে মাদক দুই কারবারী’কে (হাইব্রিড গাঁজা)’সহ গ্রেফতার করেছে র‍্যাব-৩

    ৭ জুন, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ

    রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে পৃথক অভিযানে ০২ জন মাদক কারবারী’কে ১ কেজি ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা)’সহ গ্রেফতার করেছে র‍্যাব-৩|

    ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা সেভেন স্টার সুপার শপ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হোসেন (২০), পিতাঃ মৃত বেলায়েত হোসেনকে (হাইব্রিড গাঁজা)’সহ আটক করে। অপরদিকে ০১টি মোবাইল ফোন এবং ২২৫০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জে, রোড নং-৪, প্লট-২৩৭ (৭ম তলায়) বসুন্ধরা আবাসিক এলাকায় রুমের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আরফান আহমেদ সামির (২৪), পিতাঃ মোঃ মনিরুজ্জামান লিটন, সাং-সাপাহার, থানাঃ সাপাহার, জেলাঃ নওগা’কে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১ কেজি কুশ (হাইব্রিড গাঁজা), যার আনুমানিক মূল্য পঁচিশ লক্ষ টাকা, ০১টি ডিজিটাল স্কেল, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ-৩,৯০,১৯০/- টাকা, মালেশিয়ান মুদ্রা-৬০ রিংগিত, ২১ ইউএস ডলার ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়|

    প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামীদ্বয় দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য কুশ (হাইব্রিড গাঁজা) ক্রয় করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে অভিনব পদ্বতিতে রাজধানীর ভাটারা থানাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে| গ্রেফতারকৃত আসামিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন| তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(ক) ধারায় অপরাধ করেছে|

    ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम