৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইসতিয়াক আহম্মেদ :
ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ কাজী জুম্মন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নবাবগঞ্জ থানাধীন কোমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে এসআই (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল অংশ নেয়।
গ্রেফতার কাজী জুম্মন নবাবগঞ্জ থানার বর্ধনপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।