২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল টাকা ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে

    ১৩ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ

    এম এ হোসেন :

    রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এনটিভির সাংবাদিকের তিনটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    ভুক্তভোগী সাংবাদিক কাজী শফিউল ইসলাম (৫২) । বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলার সামনে থেকে ছিনতাইয়ের কবলে পড়ার ঘটনাটি ঘটে। তিনি এনটিভির সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী জানান, ঘটনার সময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) কামরুল ইসলাম সহযোগিতা করলেও ক্রাইমের পুলিশ কোন সহযোগিতায় এগিয়ে আসেননি। তার জন্য ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তখন তাদের কাছে ভুক্তভোগী সহযোগিতা চাইলে তারা বলেন আমরা কি করব । এর আগেও ওই এলাকায় অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট থানার পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ার কারণে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে । পুলিশ প্রশাসন নিরব । জিডিতে উল্লেখ করা হয়, ব্যাগের ভেতরে থাকা তিনটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, সাউথইস্ট ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রো পাস, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র হারিয়ে যায়। হারানো মোবাইলগুলোর মধ্যে ছিল একটি Samsung Galaxy Note 4 এবং দুটি Samsung Galaxy Note 9 মডেলের ফোন।

    ঘটনার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হারানো মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি নং-১১৫৭, জিডি ট্র্যাকিং নম্বর AXC797 হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।

    ভুক্তভোগী সাংবাদিক কাজী শফিউল ইসলাম জানান, “ছিনতাইকারীরা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত তথ্যসম্বলিত ব্যাগটি নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम