১৭ আগস্ট, ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    পুরান ঢাকায় দুই গ্রুপের সংঘর্ষে সিজারে আঘাতে এক স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

    ১৬ আগস্ট, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানী পুরান ঢাকার সূত্রাপুর থানার সদরঘাট এলাকার ইস্টবেঙ্গল মার্কেটের চৌদ্দ তলায় কেচির আঘাতে মো: মিতুল (২২)নামে এক কর্মচারী নিহত হয়েছে। নিহত সদরঘাটে সেচ্ছাসেবক দলের কর্মী বলে জানা যায়।

    শনিবার (১৫ আগস্ট)রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় মিতুলকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মর্গে রয়েছে।

    সূত্রাপুর থানার অপারেশন( ইনচার্জ) মো: মতিউর রহমান জানান, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৫ তলায়

    পূর্বশত্রুতার জেরে এক যুবককে (কাপড় কাটার কাঁচি)দিয়ে আঘাত করা হয়।পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,শ্রমিকদের মধ্যে আগে থেকে কোনো বিরোধ ছিল আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি।পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। এই সংঘর্ষের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না জানতে চাইলে প্রাথমিকভাবে তা আমরা জানি না যাচাই- বাছাই করে নিশ্চিত হয়ে বলতে হবে। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে হয়েছে।

    নিহত মিতুলের গ্রামের বাড়ি ঝালকাঠি সদরের সাহাবাংলা গ্রামের মো: রাসেল সরদারের ছেলে। নিহত কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

    সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ জানান,নিহত মিতুল সুমন ভুঁইয়ার অনুসারী ছিল, কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয় বলে দাবি তাদের।

    পরে ঘটনার বিষটি মো. সুমন ভুঁইয়া কাছে জানতে চাইলে তিনি জানান,এরা আমার সমর্থক নয় মাঝে মধ্যে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকতো আমি এ বিষয়ে কিছু বলতে পারব না বিস্তারিত পরে জানানো হবে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam