২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ডেঙ্গু প্রতিরোধে ঢাকার হাসপাতালে যুবদলের মেডিকেল টিম: রোগী পরিদর্শন ও সুনির্দিষ্ট পরামর্শ

    ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ​ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত মেডিকেল টিম।

    ​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর শীর্ষ কয়েকটি সরকারি হাসপাতালে এ সচেতনতামূলক কার্যক্রম ও ওয়ার্ড পরিদর্শনের আয়োজন করা হয়।

    ​যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই কার্যক্রমে অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, ডা. গালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

    ​পরিদর্শনকালে মেডিকেল টিমের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

    ​ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে জরুরি স্বাস্থ্যনির্দেশনা ও সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ডেঙ্গুর লক্ষণ শনাক্তকরণ, জ্বরের সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়াবলি, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ, বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরে সচেতনতা সৃষ্টি করা হয়।

    ​চিকিৎসক নেতারা জানান, জনস্বাস্থ্যে সেবায় চিকিৎসক সমাজ সবসময় মানুষের পাশে রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা, সতর্কতা ও সবার সম্মিলিত উদ্যোগই সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam