মোহাম্মদপুরের নির্মাণাধীন ভবনের উপরে নির্মাণ সামগ্রী উঠানোর সময় শ্রমিকের মাথায় পড়ে মৃত্যু
কে এস ইসলাম :
রাজধানী মোহাম্মদপুর আরশিনগর লাবনী লেক সিটির পাশে নির্মাণাধীন ভবনের সাত তলায় ঢালায়ের মালামাল উপরে উঠানোর সময় রশ্মি ছিড়ে ডাব্বর মাথায় পড়ে নিচে থাকা মোঃ রনি(২৮) নামের এক শ্রমিকের মৃত্যু।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুর রহমান জানান,সকাল ৯টার দিকে মোহাম্মদপুরে আরশিনগর লাবনী লেকসিটি পাশেই একটি নির্মাণাধীন ভবনে সাততলায় নিচ থেকে মালামাল ঢালাইয়ের জন্য উপরে উঠানোর সময় মাল উঠানোর ডাব্বরের রশি ছিড়ে নিচে থাকা রনির মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত রনির গ্রামে বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের মোঃসাহেব আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকাতে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।