২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    পূর্বাচলকে দ্রুত পূর্ণাঙ্গ বাসযোগ্য নগরী গড়ে তুলতে মতবিনিময় সভা, দ্রুত নির্মাণকাজ শুরুর আহ্বান

    Md Akber hossainMd Akber hossain৯সাধারন
    ১ জুলাই, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :
    পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এক মতবিনিময় সভার আয়োজন করেছে। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় রাজউকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের অবকাঠামো উন্নয়ন, ইউটিলিটি সংযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লট গ্রহীতা এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়ন, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, ইউটিলিটি সংযোগ এবং বিভিন্ন সেবা নিশ্চিতকরণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

    রাজউকের সভাকক্ষে

    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হবে। তিনি বলেন, পূর্বাচলকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাস করতে পারবে।

    বোর্ড মিটিং

    তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপিত হলে মানুষের বসবাসের আগ্রহ আরও বাড়বে। তাই বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি দ্রুত নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও রাজউক সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন।

    সভাপতির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam