বাংলামোটরের একটি পরিতক্ত বাসায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলামোটর এলাকার একটি পরিতক্ত বাসায়এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
মেডিকেল প্রতিবেদক,,
রাজধানী শাহবাগ থানার বাংলামটর এলাকায় ২৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ সাইফুল ইসলাম এর পরিত্যক্ত বাসার মধ্যে গাছে সঙ্গে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই)শহিদুল ইসলাম জানান,আমরা সকাল পৌনে এগারোটার দিকে৯৯৯ মাধ্যমে আমরা খবর পেয়ে বাংলামোটর ২৫ কাজী নজরুল ইসলাম এভিনিউতে সাইফুল ইসলামের একটি পরিত্যক্ত বাড়িতে একটি গাছের অজ্ঞাত এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।তবুও ময়নাতদন্তে
প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।