১৫ আগস্ট, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ: সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার

    Istiaque AhamedIstiaque Ahamedসাধারন
    ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং চারটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হাসিবুল হাসান ওরফে লিটনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

    র‍্যাব জানায়, ১২ জুলাই ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মতিঝিল থানাধীন বিটিসিএল কলোনির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন ফরিদপুরের নগরকান্দী থানার বেতলা গ্রামের আতিয়ার মাতাব্বরের ছেলে।

    মামলার নথি ও র‍্যাবের তথ্যমতে, লিটন দীর্ঘদিন ধরে প্রতারণার উদ্দেশ্যে অন্যের নাম, সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া দলিলপত্র তৈরি এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি প্রকাশ্যে এলে ভুক্তভোগীরা রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও বাড্ডা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা করেন।

    র‍্যাব আরও জানায়, ২০২৪ সালের ১৯ মার্চ গোপালগঞ্জের যুগ্ম দায়রা জজ-২ আদালত এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় লিটনকে দোষী সাব্যস্ত করে ২০ লাখ টাকা জরিমানা ও ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

    ফরিদপুরের নগরকান্দী থানার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি দল তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम