১২ আগস্ট, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    বংশালের পোশাক কারখানার বাথরুমে গামছা সঙ্গে গলায় পেঁচানো পোশাক কর্মীর লাশ উদ্ধার

    ১৮ জুলাই, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানী বংশাল থানার নাজিরা বাজার এলাকার একটি(রাজুর পোশাক কারখানা)থেকে মো:শামীম (২২) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

    শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক কর্তব্যরত সন্ধ্যা সোয়া সাতটার দিকে মৃত্যু ঘোষণা করে ।

    তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাশেদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শামিম (রাজুর পোশাক কারখানার) বাথরুমের ভেতরে যান।দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি বের না হওয়ায় সহকর্মীরা তাকে ডাকাডাকি শুরু করেন।বাথরুমে কোনো সাড়াশব্দ না পেয়ে মুন্না নামের এক সহকর্মী বাথরুমে একটি ছোট ফাঁকা জায়গা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, শামিম গামছা গলায় প্যাঁচানো অবস্থায় পাইপের সাথে ঝুলে আছেন। পরে দ্রুত বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উদ্ধার করে মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,নিহত শামিমের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা রানীগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে। বর্তমানে নাজিরা বাজার চৌরাস্তা সংলগ্ন 'ইদ্রিস প্লাজা'র ৭ম তলায় 'রাজু ফ্যাশন' নামে পোশাক কারখানার কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,​মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam