২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    সেতু ভবনের সামনে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই জনের

    ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক,,

    রাজধানীর বনানী থানার চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের সামনে ফুটওভারব্রিজ পিলারে সঙ্গে ভূঁইয়া বাসের ধাক্কায় দুইজন নিহত। নিহতরা হলেন,মোঃ মোসলিম উদ্দিন (৭৪) ও মোঃ সাগর (৪৫)।নিহত দুজনই দিনমজুর বলে জানান পুলিশ।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬:২০ মিনিটে মৃত ঘোষণা করে।

    বনানী থানার উপ পরিদর্শক )এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাদের দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ভূঁইয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দাঁড়িয়ে থাকা লোকদের উপর তুলে দেয় এতে তারা গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    নিহত সাগরের গ্রামের বাড়ি,গাইবান্ধা জেলা সাদুল্যাপুর উপজেলার মহিষবন্দী গ্রামের চান্দু মিয়ার ছেলে ও মোসলেম উদ্দিনের বাসা মিরপুরের ইশাখা রোডের ২৬৬/৩/ডি বাসার অসীম উদ্দিন এর ছেলে। ঐ পরিবার নিয়ে থাকতেন। দুইজন দিনমজুরের কাজ করতেন।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम