শাহবাগের একটি ম্যাচ থেকে এমবিবিএস চিকিৎসকের মরদেহ উদ্ধার
কে এস ইসলাম :
রাজধানী শাহবাগ থানা হাবিবুল্লাহ রোডের (ইউরেকা সালেহা প্যালেসের) একটি বাসা থেকে আবিদ হাসান জিসান(২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার।নিহত জিসান ধানমন্ডির পপুলারে জব করতেন।
মঙ্গলবার (০৪ মে) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮,১৯ শিক্ষার্ষের কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) পাশ করে। ইন্টার্নী শেষ করে ধানমন্ডির পপুলার হাসপাতালে জব করে আসছিল।
তিনি আরো জানান,আমরা কয়েকজনমিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের (ইউরেকা সালেহা প্যালেস) নামে একটি বাসায় ম্যাচ করে থাকতাম।আজ দুপুরে জিসানকে রুম- মেট দীপ্ত সিংহ তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে ডাকাডাকি করেন,কোন সাড়াশব্দ না পেয়ে, জিসানকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারনে কিভাবে সে মারা গেছেন,এ বিষয়ে কিছুই বলতে পারবো না ও কিছু সেবন করেছিল কিনা তাও জানতে পারবোনা।কিন্তু বেশ কিছুদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলেন জিসান।
নিহত জিসানের ভাই জাহিদ হাসান জানান, আমাদের গ্রামের বাড়ি, চুয়াডাঙ্গা সদরের জেলার পলাশ পাড়া গ্রামের মোঃ আহসান হাবিবের ছেলে।বর্তমানে শাহবাগ হাবিবুল্লাহ রোডের(ইউরেকা সালেহা প্যালেসের)একটি বাসায় ম্যাচ করে থাকতেন। আমরা দুই ভাই ও ছিল ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।