১২ আগস্ট, ২০২৬, ৬:১১ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ডেমরায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট বিস্ফোরণ চার শিক্ষার্থী দগ্ধ ও আহত এক

    ১৩ জুলাই, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ​রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসার দেয়াল ধসে ঘুমিয়ে থাকা চার শিক্ষার্থী দগ্ধ ও গুরুতর আহত এক।

    আহত শিক্ষার্থীরা রেদওয়ান (১৬), মো:মোদাব্বির মো:সাফি(১৪),মো: উজাইফা(১৫) ও রোমান(১৪)। এদের মধ্যে রেজওয়ানকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ও বাকি চারজনকে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।

    সোমবার(১৩ জুলাই)বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিয়ে আসলে চারজনকে বার্নে ভর্তি দেওয়া হয় ও একজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

    তাদেরকে নিয়ে আসা এই মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান,পূর্ব বক্সনগর এলাকার দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার ষষ্ঠ তলায় বিকেলে হঠাৎ করে বৈদ্যুতিক বোর্ডে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে রুমে আগুন লেগে যায়। ওই সময় রুমে কয়েকজন শিক্ষার্থী ঘুমিয়ে ছিল। বিস্ফোরণ ও দেয়াল ধসে তারা ভেতরেই আটকা পড়ে আহত হয়। তবে বাকি শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সক্ষম হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পরে ৫ জন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।এদের মধ্যে মোহাম্মদ মোদাব্বির(১৬) মো:সাফি (১৫),মো:উজাইফা(১৫) ও মো: রোমান (১৪) ও মো: রেদোয়ান (১৬)

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো: ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসার দেয়াল ধসে ঘুমিয়ে থাকা চার শিক্ষার্থী দগ্ধ ও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে এসেছে। চারজনকে জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে ও বাকি একজন ঢাকা মেডিকেলে ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam