১২ আগস্ট, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    রোগী-দর্শনার্থীদের নিরাপত্তা ও দালালমুক্ত হাসপাতাল গড়তে র‌্যাব-৩ ও মুগদা মেডিকেলের টাউন হল

    ১১ আগস্ট, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতাল প্রাঙ্গণে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‌্যাব-৩ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় হাসপাতালের পরিচালক ডা. মো. মেজবাহুর রহমান, প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. মোশারফ হোসেন, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. ছাইদুর রহমানসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, ওয়ার্ড মাস্টার এবং র‌্যাব-৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় হাসপাতালের নিরাপত্তা জোরদারে প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে হাসপাতাল প্রাঙ্গণে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

    এছাড়া হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থীর ভিড় নিয়ন্ত্রণ, ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান, হাসপাতালের ভেতরে চুরি, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

    দায়িত্ব পালনকালে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা যাতে কোনো ধরনের লাঞ্ছনা বা হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় সংশ্লিষ্টরা বলেন, হাসপাতালকে নিরাপদ ও দালালমুক্ত রাখতে র‌্যাব-৩ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান এবং সমন্বিত উদ্যোগ অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    টাউন হল মিটিংয়ের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং রোগী ও দর্শনার্থীদের জন্য নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam