১২ আগস্ট, ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের

    ২১ জুলাই, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের ধাক্কায় তন্ময় বর্মন (৩১ ) নামের এক যুবক নিহত।

    মঙ্গলবার(২১ জুলাই)সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরতচিকিৎসক বেলা সাড়ে এগারোটার দিকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালে নিয়ে আসা তমাল জানান, চাকরির পরীক্ষার কোচিং করার উদ্দেশ্যে আজ সকালে গাজীপুরের নিজ বাসা থেকে ঢাকায় আসে তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তার পা পিছলে ট্রেন থেকে নিচে পড়ে যায়।পরে তার বাম পা ট্রেনে চাকায় পিষ্টে গুরুতর আহত হন।আমরা পথচারী শাহিনের মুখে জানতে পারি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় তন্ময়।পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

    তিনি আরো জানান,আমাদের গ্রাম বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকার তাপস বর্মনের ছেলে।তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি (iART)- অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।সকালে চাকরি পরীক্ষার কোচিং করার উদ্দেশ্যে গাজীপুরের নিজ বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

    বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam