হাজারীবাগে রিক্সা গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রাণ গেল রিক্সা চালকের
কে এস ইসলাম :
রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোদের একটি গ্যারেজে ব্যাটারির চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা (গ্যারেজ মালিক) আরিফ মিয়া জানান, হাজারীবাগে মনেশ্বর রোডে আমার রিক্সার গ্যারেজে ব্যাটারি চালিতঅটোরিক্সা চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধারকরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত আব্দুর রহমানের গ্রামে বাড়ি,নওগাঁ জেলা এলাকার আব্দুর রাকিবে ছেলে বর্তমানে,হাজারীবাগ এলাকায় একটু বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।