২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    কায়েতপাড়ায় বৃক্ষরোপণ ও উন্নয়নকাজ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

    Md Akber hossainMd Akber hossain৩৮সাধারন
    ১২ আগস্ট, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    ঢাকা, ১২ আগস্ট ২০২৬: রাজধানীর খিলগাঁও কায়েতপাড়া এলাকার ৭৫ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এলাকার চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

    বুধবার (১২ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব।

    বৃক্ষ রোপন ডিএসসিসির

    পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক এলাকার বৃক্ষরোপণ কার্যক্রম, সড়ক ও যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা, এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, “স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিদের চাহিদার সমন্বয় ঘটিয়ে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোর উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।” পর্যায়ক্রমে এসব এলাকায় সড়কবাতি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার আশ্বাসও দেন তিনি।

    নতুন যুক্ত হওয়া এলাকার বাসিন্দাদের কর মওকুফের দাবির বিষয়ে প্রশাসক বলেন, নাগরিকদের দেওয়া করের সঙ্গে সরকারি বরাদ্দ যুক্ত করেই এলাকার উন্নয়নকাজ পরিচালনা করা হয়। তাই কর আদায় বাধাগ্রস্ত হলে উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হতে পারে। তবে একেবারেই অসহায় নাগরিকদের বিষয়টি আলাদাভাবে বিবেচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

    ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম বৃক্ষ রোপন

    বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব বলেন, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট, ড্রেনেজ, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত বিভিন্ন সমস্যার একটি তালিকা ইতোমধ্যে ডিএসসিসি প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সিটি কর্পোরেশন কার্যকর উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    কর্মসূচি ও উন্নয়নকাজ পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam