২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    নারায়ণগঞ্জ আইন কলেজে এলএলবি শেষ পর্বের মুটকোর্ট ট্রায়াল পরীক্ষা অনুষ্ঠিত

    ১২ মে, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

    নারায়নগঞ্জ থেকে ইভা মাহমুদা:

    ‎নারায়ণগঞ্জ আইন কলেজ ও মুন্সীগঞ্জ আইন কলেজ এর ২০২৩ সালের এলএলবি শেষ পর্বের মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জ আইন কলেজ।

    ‎সোমবার (১১ মে ২০২৬) সকাল ৯টা থেকে কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মুটকোর্ট ট্রায়ালের মাধ্যমে শিক্ষার্থীদের আইন বিষয়ে ব্যবহারিক জ্ঞান, যুক্তিতর্ক উপস্থাপন এবং আদালত পরিচালনা সংক্রান্ত দক্ষতা যাচাই করা হয়।

    ‎পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এসময় শিক্ষকবৃন্দ, পরীক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ‎শিক্ষার্থীরা জানান, এ ধরনের মুটকোর্ট ট্রায়াল ভবিষ্যতে আইন পেশায় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজ প্রশাসনও পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam