বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামীঅজ্ঞতগাড়ি ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের
কে এস ইসলাম :
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞত গাড়ি ধাক্কায় সেকান্দার আলী(৭২)নামে এক (অবসরপ্রাপ্ত) পুলিশ সদস্যে নিহত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো: রোকন উদ্দিন জানান,নিহত সেকান্দার আলী(অবসরপ্রাপ্ত) পুলিশ সদস্য ছিলেন।দুপুর সাড়ে বারোটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়, পরে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পাঁচটার দিকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, সিকান্দারের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার মৃত সুলতান মিয়ার ছেলে।বর্তমান বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।