২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    সাত মাসের শিশুকে আছরে মারলেন পাষণ্ড বাবা

    ১৭ জুলাই, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর তুরাগ সিরাজ মার্কেটের পাশে আকবর ভবন সবুজের বস্তি এলাকায় কবিতা (রাফা) (০৭ মাসের) নামে এক শিশুকে আছার দিয়ে হত্যার অভিযোগ। বাবা মো: কবির থানায় আটক।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ২০০ নং ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়েছে।

    নিহত শিশু মা লিমা আক্তার জানান,আমার স্বামী একজন ব্যাটারি চালিত অটো রিকশাচাল চালক

    বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে আমার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। যেমন ঠিকমতো ভরণ-বচন করে না টাকা-পয়সা দেয় না বাজার ঠিকমতো করে না এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চোখের সামনে মেয়েকে পা ধরে মাথার উপর উঠুয়ে আছার মারে, এতে আমার বাচ্চা গুরুতর আহত হয়। পরে আমরা আমার বাচ্চাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে আমার মেয়ে মারা যায়। পরে স্থানীয় লোকজন আমার স্বামী কবিরকে পুলিশের সোপর্দ করে।

    তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামে ও স্বামীর বাড়ি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা সোনাইডাঙ্গা গ্রামে।আমার একটা মাত্রই মেয়ে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের

    ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

    মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।এই ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য পুলিশ আটক করেছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam