১২ আগস্ট, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ভাটারায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ

    ২১ জুলাই, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাসলাইন লিকেস থেকে বিস্ফোরণে একই পরিবারের আগুনে দগ্ধ তিন। দগ্ধরা হলেন, মোঃ শাহিন (২৪),তার স্ত্রী মোছা: ফাহিমা আক্তার (২১) ও তার ভাগ্নি আপছা (০৮)। জাতীয় বার্নে ভর্তি।

    মঙ্গলবার(২১ জুলাই)ভোরের দিকে এই ঘটনা ঘটে

    পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ নিয়ে সকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

    তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোঃ জসিম জানান,দগ্ধ শাহীন একটু দোকানে কর্মচারী পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড ছয়তলা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইন লিকেস থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা দগ্ধ অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেস থেকে বিস্ফোরণ দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে,তারা হলেন, শাহিনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে,তার স্ত্রীর ফাহিমার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে ও তাদের ভাগ্নি আপছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam