ডেমরায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু
কে এস ইসলাম :
রাজধানী ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক নারীর নিহত। নিহত নারী ভবঘুরে প্রকৃতির।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান,আনুমানিক ভোর চারটার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকার সামনে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।পরে আমরা খবর পেয়ে রাস্তার পাশে পড়ে থাকা ওই নারীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার নাম পরিচয় জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।