২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    রাজধানীর পৃথক ঘটনায় তিনটি স্থানে ছাত্রদল- শিবির সংঘর্ষে নেতাসহ আহত

    ৫ আগস্ট, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর পৃথক তিনটি স্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে এ পর্যন্ত রাজধানীর ঢাকা শিক্ষা বোর্ড,সরকারি আলিয়া মাদ্রাসা ও অন্যান্য এলাকাগুলোতে এসব ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে চকবাজার এলাকার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছারুদ্দীন রাব্বির (২৬) ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

    কর্মী

    আহত নেছারুদ্দীন রাব্বি জানান,আমরা ২-৩ জন শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়।একই সময়ে রাজধানীর চকবাজার সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে গুরুতর আহত হন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদল নেতা মো. সানাউল্লাহ (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    কর্মী শিবির

    এছাড়া এসব পৃথক সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী প্রভা (২৩) ও ধ্রুব (২২) এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তাওহীদ (২৫) আহত হয়েছেন। তারাও ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প কইনচার্জ (পরিদর্শক) মো.ফারুক জানান, পৃথক ঘটনায় ছাত্রদল শিবিরের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে আহত হয়ে শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন ও কয়েকজন চিকিৎসা নিয়েও চলে গেছে, বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam