২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ডিএসসিসিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

    rafusoftrafusoft৫সাধারন
    ২৮ জুন, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ

    রাফু :

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। রবিবার সকালে রাজধানীর ধানমন্ডির কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

    ডিএসসিসি সূত্র জানায়, এবারের ক্যাম্পেইনে ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতার নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতার লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

    রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও রোগমুক্ত রাখতে সময়মতো টিকাদান এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে হবে। চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ।”

    তিনি শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও বৃক্ষরোপণে অংশ নেওয়ার পরামর্শ দেন। নিজের ছাত্রজীবনের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক।

    এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam