১২ আগস্ট, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    কঠোর নজরদারিতে ফায়ার ফাইটারসহ বিভিন্ন পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    ২৪ জুলাই, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    কঠোর নিরাপত্তা ও বহুমাত্রিক নজরদারির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটারসহ বিভিন্ন শূন্য পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ফায়ার সার্ভিস জানায়, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রবেশপথে আর্থিক লেনদেন ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্কতামূলক ব্যানার টাঙানো হয়। প্রবেশপত্র যাচাই, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা এবং মাঠ পরীক্ষার সময় ধারণ করা ছবির সঙ্গে পরীক্ষার্থীর পরিচয় মিলিয়ে হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

    পরিক্ষা

    পরীক্ষার প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় রাখা হয় এবং কেন্দ্রীয়ভাবে সার্বিক কার্যক্রম মনিটরিং করা হয়। পাশাপাশি ভিডিও ও স্থিরচিত্র ধারণেরও ব্যবস্থা রাখা হয়। বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রতিটি কক্ষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

    অধিদপ্তর জানিয়েছে, একই দিন উত্তরপত্র মূল্যায়ন শেষে ভাইভার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

    নিয়োগ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে লিখিত পরীক্ষার দিন এবং আগের দিন জরুরি প্রয়োজন ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সীমিত রাখা হয়।

    পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নিয়োগ কমিটির সভাপতি ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

    লিখিত পরিক্ষা

    নিরাপত্তা কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এ লক্ষ্যে কোনো ধরনের অনৈতিক লেনদেন বা তদবিরে জড়িত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    উল্লেখ্য, এবার মোট ১৮১টি শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ফায়ারফাইটার ১৬৫টি, নার্সিং অ্যাটেনডেন্ট ২টি, ড্রাইভার ১৩টি এবং ইঞ্জিন ড্রাইভার ১টি পদ রয়েছে। প্রাথমিক বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য ১ হাজার ৮৪২ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৭৩ জন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam