গুলিস্তানে ছুরিকাঘাতে এক জামাতে নেতা আহত
কে এস ইসলাম :
রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপিওজামায়াত দুইগ্রুপে সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো:কবির আহমেদ (৪৫) নামে জামাতের নেতা আহত। আহত গুলিস্থান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামাতের রোকন। তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী।
শনিবার (০৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা ছয়টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন জানান,বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কে বা কাহারা কবির আহমেদকে কোমরের পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান,আহত কবির আহমেদে গ্রামে বাড়ি মুন্সিগঞ্জের সদরের বাংলাবাজার এলাকার
তৌহিদ হোসেনের ছেলে। তিনি গুলিস্থান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামাতের রোকন বলে জানান তিনি।তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, গুলিস্তান
ফুলবাড়িয়া বিআরটিসিকাউন্টারে সামনে ধারালো আঘাতে এক জামাতের নেতা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরী বিভাগে তাকিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে,আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।