হাতিরঝিলে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কে এস ইসলাম :
রাজধানী হাতিরঝিল থানা পূর্ব রামপুরা ডিআইটি রোড বেটার লাইফ হাসপাতাল থেকে তাহমিদুল ইসলাম(১০)নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(০৫ জুলাই)বেলা বারোটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার উপ -পরিদর্শক(এসআই) সুমন মিয়া জানান,আমরা খবর পেয়ে পূর্ব রামপুরার(ডি আইডি)বেটার লাইফ হাসপাতাল থেকে রাতপৌনে দুটার দিকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা ওই মাদ্রাসার বাবুর্চি মোতাহারের কাছে থেকে জানতে পারি নিহত তাহমিদুল ইসলামওই মাদ্রাসার হেফজতে পড়ে। সে জানান, রাত বারোটার দিকে ওই শিশুর বাবা, ও হুজুর সহ আমি বাজারে আম কিনতে যাই,পরে বাজার থেকে ঘুরে এসে দেখি তাহমিদুল ইসলাম জানালার গ্রিলে সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে ঝুলে আছে। পারে তোদের অবস্থায় আমরা তাকে উদ্ধার করে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে,তবুও ময়নাতদন্তের প্রতিদিনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত তাহমিদুলের গ্রামে বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার কাজিপুর এলাকার মোহাম্মদ শাহিন রেজার ছেলে।বর্তমানে মহানগর প্রোজেক্ট দুই নং রোডের বসা এ-৭ নং আল ফুরকান মাদ্রাসায় থাকতেন। হেফজোর শিক্ষার্থী ছিলেন।