২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মী আহত

    ৭ আগস্ট, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে মো: আলমগীর হোসেন( ৪৫)নামে এক যুবক আহত হয়েছেন।অবস্থা আশঙ্কাজন সে বিএনপি'র মূল দলের কর্মী বলে জানা গেছে।

    শুক্রবার(০৭ শুক্রবার)সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা চাচা মো: আশিক জানান,বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর- ১১ মিল্লাত ক্যাম্পে চায়ের দোকানে চা খাওয়ার সময়

    স্থানীয়,যুবলীগের রুবেল ও বাপ্পাসহ ৪জন একটি প্রাইভেটকার যোগে এসে কোন কিছু বোঝার আগে আমার ভাতিজাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।পরে আমরা খবর পেয়ে আমার ভাতিজাকে গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান পাছায় গুলিবৃদ্ধ হয়েছে।

    তিনি আরো জানান, আমার ভাতিজা পেশায় মাছ ব্যবসায়ী ও পাশাপাশি ঢাকার নবাবগঞ্জ থানার বিএনপির মূলদলের কর্মী।বর্তমানে বাসা মিরপুর- ১১ তিন নং রোডের ব্লক-বি ১৭ নং বাসায় আব্দুর রাজ্জাকের ছেলে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শ মোহাম্মদ ফারুক জানান মিরপুর এলাকা থেকে বিএনপি'রাক্ষর মেয়েগুলি বৃদ্ধ হয়ে এসেছে চিকিৎসক জানিয়েছে তার অবস্থা খারাপ তার মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান পাছায় গুলিবৃদ্ধ হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam