১২ আগস্ট, ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ স্বামী-স্ত্রী দগ্ধ,অবস্থা আশঙ্কাজনক

    ২৪ জুলাই, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ঢাকার সাভারের মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকার একটি বাসায় দিয়াশলাই দিয়ে

    মশার কয়েল জ্বালানোর সময় গ্যাসের লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে গার্মেন্টস কর্মী স্বামী-স্ত্রী দগ্ধ।তারা হলেন, মো: কায়সার (২৮) ও তার স্ত্রী মোছা: রুবি আক্তার (২৪)।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অবস্থা আশঙ্কজনক।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দিবাগত রাত তিনটার দিকে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে ভর্তি দেওয়া হয়েছে।

    তাদের হাসপাতালে নিয়ে আসা কায়সারের বাবা মো: সিমান শেখ জানান,রাতে তাদের নিজ ঘরে মশার কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইটে আগুন ধরাতেই হঠাৎ পুরো কক্ষেজমে থাকা গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে।এতে স্বামী স্ত্রী কায়সার ও রুবি আগুনে দগ্ধ হন।

    তিনি আরো জানান,ঘরের পাশ দিয়ে যাওয়া মূল গ্যাস লাইনের পাইপে লিকেজ ছিল। বারে বারে বাসার মালিকে বলার পরেও গ্যাসলাইনটি মেরামত করেনি ঘরে দীর্ঘদিন গ্যাস জমে থাকার কারণেই গ্যাস লাইটে আগুন জ্বালানো মাত্রই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাদের স্থায়ী ঠিকানা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোব্বারপাড়া গ্রামে। কায়সারের বাবার নাম মো. সিমান শেখ।তারা স্বামী স্ত্রী পোশাকশ্রমিক হিসেবে কর্মরত।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান,সাভার এলাকা গ্যাস লাইনে লিকেস থেকে স্বামী স্ত্রী দুইজন আমাদের এখানে এসেছে, তাদের মধ্যে, কায়সারের শরীরে ১০০ শতাংশ দগ্ধ হয়েছে ও স্ত্রী রুবির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে তাদের অবস্থা আশংকা জনক জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam