বৃষ্টির পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাবেক বাংলাদেশ ব্যাংক কর্তার মৃত্যু
কে এস ইসলাম :
রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি তোলার মটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রেজাউল করিম (৬২) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভায়রা মোঃ বাকী জানান, রাত সাড়ে ৯ টার দিকে রেজাউল করিম নিজ বাসার বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি উঠানোর মটর পরীক্ষা করছিলেন। ওই মোটর কারেন্ট হয়ে ছিল মটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন ।পরে এক ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় ইম্পেরিয়াল রয়েল হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওখান থেকে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক নিতে ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত রেজাউল করিমের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার ভ্রমরদা গ্রামের মৃত কাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে।
বর্তমানে কদমতলী থানার শনির আখড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের (সাবেক) অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের
ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।