২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ঢাকার সাভার এলাকা থেকে তিনজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

    ১১ মে, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, ১০ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী ০৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ সুমন মিয়া(৩৮), জেলা- চাঁদপুর ২। মোঃ সবুজ (২৬), জেলা- দিনাজপুর ৩। জহুরুল হাসান (২০), জেলা- ঢাকা।

    উদ্ধার কৃত অশ্র

    র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় কতিপয় অস্ত্রধারী দুস্কৃতিকারী সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলেকায় অভিযান পরিচালনাকালে ১। মোঃ সুমন মিয়া(৩৮), জেলা- চাঁদপুর ২। মোঃ সবুজ (২৬), জেলা- দিনাজপুর ৩। জহুরুল হাসান (২০), জেলা- ঢাকা দের গ্রেফতার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে মোঃ সুমন মিয়া জানায় তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এর প্রেক্ষিতে আসামির দেয়া তথ্যমতে তার দেহ তল্লাশীকালে ১টি অবৈধ বিদেশি পিস্তল ,০৩টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০৫ গ্রাম হেরোইন, ০১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজসে ঢাকা জেলার সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী।

    গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম