১২ আগস্ট, ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ৭ দিনের মধ্যে ঝকঝকে হবে হাতিরঝিল, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ও রাজউক চেয়ারম্যান

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ২০ জুন, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ

    এম এ হোসেন :

    ঢাকার অন্যতম নান্দনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিলকে আরও পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব করতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

    শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরিস্কার পরিচ্ছন্ন কর্যক্রম চলছে হাতিরঝিলে

    পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানান, চলমান কার্যক্রমের আওতায় আগামী সাত দিনের মধ্যে হাতিরঝিল এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, রাজধানীবাসীর জন্য হাতিরঝিলকে আরও আকর্ষণীয় ও পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তুলতে রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    হাতিঝিলে রাজউকের চেয়ারম্যানসহ কর্মকর্তা বৃন্দ

    সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাতিরঝিলের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং দর্শনার্থীরা একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam