১২ আগস্ট, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, সবুজ ও নির্মল পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ২৯ জুন, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ

    এম আকবর হোসেন।

    রাজধানীর অন্যতম নান্দনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিলের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

    সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে চেয়ারম্যান হাতিরঝিল লেকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিবেশ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিল রাজধানীবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত বিনোদন ও প্রাকৃতিক পরিবেশের স্থান। এর সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    তিনি হাতিরঝিলকে সবুজ, নির্মল ও পরিচ্ছন্ন রাখতে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam