২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    মিরপুর-১০ এলাকায় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ।

    ৮ জুলাই, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় সাইফুল ইসলাম সিজু (৩৮) নামে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (০৭) জুলাই রাত আনুমানিক রাত ৯ টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া সংলগ্ন মুন্সি বাড়ি রোডে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাইদুল জানান, আজ রাতে মুন্সি বাড়ি রোডে সাইফুল ইসলাম সিজু তার নিজ অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ জাকির হোসেনের শান্তর (২৭) নেতৃত্বে ৩/৫জন এলোপাতাড়ি গুলি করে সাইফুলের কোমড়ে এবং দুই পায়ে জখন হয়ে

    এতে সিজু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ​গোলাগুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। তবে ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু জনতা ধাওয়া করে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে। পরবর্তীতে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    তিনি আরো জানান, আহত সাইফুল মিরপুর থানা

    ​স্বেচ্ছাসেবক দল নেতা। তার বাসা মিরপুর -১০ ৯৬নং বাশার মোঃ জামাল উদ্দিনের ছেলে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান মিরপুর - ১০ এলাকা থেকে এক বিএনপি'র নেতা গুলিবিদ্ধ হয়ে ধামে খেয়ে এসেছে।তার অবস্থা আশঙ্কাজনক জরুরী বিভাগে অস্ত্রোপচার চলছে চিকিৎসক জানিয়েছেন তার কোমড়ে ও দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে জখন হয়েছে। প্রাথমিক ধারণা, মিরপুর-১০ এলাকার ফুটপাতের দোকানপাট নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করেই এই সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম