২৩ আগস্ট, ২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঢামেকে আহত ডা. আসাদুর রহমানকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী

    ২২ আগস্ট, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা.মো.আসাদুর রহমানকেদেখতে আসেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    শনিবার (২২) আগস্ট বিকেল সোয়া ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েস্ট কেবিনের ভিআইপি-২, ৩য় তলায় চিকিৎসাধীন ডা.আসাদুর রহমানের খোঁজখবর নেন।চিকিৎসার অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানেন।আহত অধ্যাপকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন,একটি গোষ্ঠী একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পনা করে ও টার্গেট করে দেশের বড় বড় ডক্টর সহ বড় বড় পেশায় যারা আছে তাদের উপরে হামলা করছে। ১৮ /২২ তারিখের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় মূলহোতাসহ ৪ জন গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনকে সেইদিন ই গ্রেফতার করা হয়। এবং একজনকে লক্ষীপুর থেকে গ্রেফতার করা হয়। আমি পুলিশ এবং ডিবিকে ধন্যবাদ জানাই তাদের কাজে।আমি তাদের প্রশংসা করি। তবে তাদের আরো কাজ করা বাকি আছে। দেশে এমন সংঘবদ্ধ যত চাঁদাবাজ আছে সবাইকে নির্মূল করবো। বিশেষ করে মেট্রো এলাকায় ডিএমপি এলাকায়। যারা এমন চাঁদাবাজ তাদেরকে যদি অতি শিঘ্রই হেফাজতে না আনতে পারি তবে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিবো।

    চাঁদাবাজ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু চাঁদাবাজদের তালিকা করছিনা। এর সাথে কোন পুলিশ জড়িত থাকলে আমি তাদের তালিকাও করছি। তারা রাতারাতি কোটিপতি হওয়ার জন্য এই কাজ করে,এগুলোই তাদের উদ্দেশ্যে,আমাদের সাফল্য এই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে এই হামলার মূল হোতা তাকে ধরতে পেরেছি।পুলিশের জিজ্ঞাসাবাদে সে বলেছে সে বিদেশে ছিলো হুন্ডি ব্যবসা করতো লস দিয়েছে। তাই সে একটা সংঘবদ্ধ চক্র তৈরি করে এমন বড় বড় ব্যক্তি ডক্টর ইন্জিনিয়ার কে টার্গেট করে এই চাঁদাবাজি করতো।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম